সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয় : তারেক রহমান

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০১:০৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০১:০৯:২৫ পূর্বাহ্ন
জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয় : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে, বিভিন্ন বিষয়ে রিফর্ম করেছে। কিন্তু এই সংস্কারের প্রস্তাব আমরা দেশের মানুষের কাছে দুই বছর আগেই দিয়েছি। কিছু কিছু জিনিসের সঙ্গে আমরা একমত নই। তারপরও আমরা ছাড় দিয়েছি, মেনে নিয়েছি। যাতে নির্বাচনে সব দল আসে। কিন্তু ছাড় দেওয়ার অর্থ এই নয় যে অন্য ব্যাপারে ছাড় দেব। জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয়। বুধবার বিকেলে পটুয়াখালীর জিমনেশিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের ভোটারের অধিকাংশ বিএনপির পক্ষে - সেই কারণে একটি বড় দল হিসেবে বিএনপি অনেক ছাড় দিয়েছে। আমাদের নীতি-আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরব। এ ছাড়া স্বৈরাচারকে বিতাড়িত করতে বিএনপির পাশাপাশি আরও অনেকের অবদান রয়েছে। এ কারণে ছোট ছোট রাজনৈতিক দলের সঙ্গে বসতে হবে, আলোচনা করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গত ১৫ বছরে আমাদের ৭০০ নেতা-কর্মী নিহত হয়েছেন। হাজার হাজার নেতা-কর্মী আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন। নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে দেশের ও মানুষের প্রতি আমাদের দায়িত্ব বেশি। সহকর্মীবৃন্দ, মানুষের আপনাদের কাছে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনগণের সমর্থন আপনার পক্ষে রাখুন। তারেক রহমান নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী বিগত ফাসিস্ট সরকার কাজ করেনি। তাই তারা পালিয়ে গিয়েছে। তাই মানুষের প্রত্যাশা রাখতে হবে। আপনাদের কাছে আহ্বান, আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে মানুষ আমাদের প্রতি বিরক্ত হবে। সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া সভাপতিত্ব করেন। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি আলতাফ হোসেন চৌধুরীসহ কেন্দ্রীয় বিএনপির ডজনখানেক নেতা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন