সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

পরিবহন সংকট নিরসনের দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের আল্টিমেটাম

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০১:২০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০১:২০:৩১ পূর্বাহ্ন
পরিবহন সংকট নিরসনের দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের আল্টিমেটাম
শান্তিগঞ্জ প্রতিনিধি :: অবিলম্বে পরিবহন সংকট নিরসনের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা। দাবি পূরণে কর্তৃপক্ষকে আট দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শান্তিগঞ্জে অস্থায়ী ছাত্রাবাসে সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন তারা। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবহনের জন্য ইতোমধ্যে দেড় কোটি টাকা বরাদ্দ থাকলেও ইউজিসি’র অনুমতি না পাওয়ার অজুহাত দেখিয়ে কর্তৃপক্ষ বাস কেনার কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে প্রতিদিন তাদের ব্যক্তিগতভাবে সিএনজি বা বাসে যাতায়াত করতে হচ্ছে। এতে অর্থ ও সময় অপচয় হচ্ছে। তারা বলেন, হাফপাস নিয়ে প্রায়ই যানবাহন চালকদের সঙ্গে বিতর্কে জড়াতে হয় শিক্ষার্থীদের। অনেক ক্ষেত্রে তাদেরকে অপমানজনক আচরণের শিকার হতে হচ্ছে। এ নিয়ে ইতিপূর্বে বাসচালকের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আমরা শুধু বাস নয়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার চাই। টাকা থাকলেও প্রশাসন অনুমতির অজুহাতে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। বাসের পাশাপাশি মানস¤পন্ন হল ও লাইব্রেরির ব্যবস্থাও জরুরি। আগামী ১০ জুলাইয়ের মধ্যে বাসের ব্যবস্থা না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শিক্ষার্থী জাকারিয়া নাইম, জি এম তাইমুম, সুরভী চৌধুরী, সোহানুর রহমান ও তাকবিল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন মিনহাজুল মিনাল, সাব্বির হোসেন, তনুশ্রী দেব, সুদিপ্তা চৌধুরী, আশরাফ হোসেন, লাবণ্য ম-ল, আদিবা জামান নাফি, আব্দুর রহমান নিশাদ, রুবাইয়া বর্ষা, তাসমিম অধরা, পূজা রায়, তাসনিম জাহান, সাফিন আহমেদ, নাহিয়ানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী