সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জামালগঞ্জে অসহায় পরিবারের পাশে আব্দুল জলিল ফাউন্ডেশন

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৪০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৪২:২৫ অপরাহ্ন
জামালগঞ্জে অসহায় পরিবারের পাশে আব্দুল জলিল ফাউন্ডেশন
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে মেধাবী শিক্ষার্থী ও অসহায় হত দরিদ্র রোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে সাচনা বাজারে আব্দুল জলিল ফাউন্ডেশনের আয়োজনে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
প্রবীণ মুরুব্বি আব্দুল মান্নানের সভাপতিত্বে উত্তর কামলাবাজ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার ইনসান আহমেদ মনিরের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল জলিল ফাউন্ডেশনের উপদেষ্টা জালাল উদ্দীন ফারুকী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক হাজী শফিকুর রহমান, সদস্য জুলফিকার চৌধুরী রানা, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক হিরন, বিএনপি নেতা কামাল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপকারভোগী সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ।  প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অসহায় হত দরিদ্র পরিবার সহ প্রাকৃতিক দূর্যোগে এই ফাউন্ডেশন আপনাদের পাশে থাকবে। আব্দুল জলিল ফাউন্ডেশন জামালগঞ্জ - ধর্মপাশা - মধ্যনগর ও তাহিরপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ১ আসনে কাজ করতে চাই। মানুষের কল্যাণে কাজ করা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আমি সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি। তাই সকলের আন্তরিক সহযোগিতা নিয়েই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ছিন্নমূল মানুষের জন্য কাজ করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের অর্থাভাবের কারণে লেখাপড়া চালিয়ে যেতে কষ্ট হয়। তারা মাঝপথে লেখাপড়া ছেড়ে দিয়ে জীবিকার জন্য বিভিন্ন কাজে লেগে যায়। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণকে আমরা স্বাগত জানাই। হতদরিদ্র পরিবারের অনেক সদস্য বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন। তারা সঠিক চিকিৎসার অভাবে সুস্থ হতে পারে না। অসহায় পরিবারের রোগীদের পাশে দাড়ানোর জন্য আব্দুল জলিল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।
আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থী ও অসহায় দরিদ্র পরিবারের অসুস্থ সদস্যদের নগদ অর্থ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী