সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

“মালয়েশিয়ার গ্রেপ্তার বাংলাদেশিরা আইএসের জন্য অর্থ সংগ্রহ করছিলেন”

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১০:২৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১০:২৯:৫৯ অপরাহ্ন
“মালয়েশিয়ার গ্রেপ্তার বাংলাদেশিরা আইএসের জন্য অর্থ সংগ্রহ করছিলেন”
সুনামকণ্ঠ ডেস্ক :: সম্প্রতি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ গ্রেপ্তার বাংলাদেশিরা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস)-এর শাখাগুলোর জন্য তহবিল সংগ্রহ করছিল। মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল এ তথ্য জানিয়েছেন। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, আইজিপি শুক্রবার বুকিত আমানে সাংবাদিকদের জানান, স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম ডিভিশন-এর গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তদন্তে দেখা গেছে, এই গোষ্ঠীটি বাংলাদেশ ও সিরিয়াতে আইএস-এর কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করেছে। তিনি বলেন, আমরা এখনো এই গোষ্ঠীর সংগৃহীত মোট তহবিলের পরিমাণ তদন্ত করছি। আমাদের ধারণা, তারা সদস্যপদ ফি এবং সদস্যদের অনুদানের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছে। ‘গেরাকান মিলিটান র‌্যাডিক্যাল বাংলাদেশ (জিএমআরবি)’ নামে পরিচিত এই গোষ্ঠীটি সামাজিক মাধ্যম এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমে তাদের মতাদর্শ প্রচার ও সদস্য সংগ্রহ করত বলে জানান আইজিপি। পুলিশ প্রধান খালিদ ইসমাইল বলেন, আমাদের ধারণা, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ১০০ থেকে ১৫০ জন সদস্য রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিটি সদস্যকে বার্ষিক ৫০০ আরএম (মালয়েশিয়ান রিংগিত) সদস্যপদ ফি দিতে হয়। তবে, অনুদানের পরিমাণ সদস্যদের ইচ্ছাধীন। এই সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিবেশী দেশ বা অন্য কোথাও আইএস শাখার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা - সাংবাদিকেরা সে বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ খালিদ বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন। তিনি বলেন, আমরা তাদের সন্ত্রাসী নেটওয়ার্ক উন্মোচন করতে অন্যান্য দেশের আমাদের সমকক্ষদের পাশাপাশি ইন্টারপোলের সঙ্গে কাজ করছি। এই সন্ত্রাসী গোষ্ঠীটি মূলত মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করত বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, তাদের সদস্যদের বাংলাদেশি শ্রমিক, কারখানার কর্মী এবং অন্যান্য পেশা থেকে নিয়োগ করা হতো। প্রতিটি সদস্যকে সন্ত্রাসী গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হওয়ার আগে ‘বায়াত’ (শপথ গ্রহণ) করতে হতো। আইজিপি আরও উল্লেখ করেন, মালয়েশিয়া যাতে বিদেশি জঙ্গিদের জন্য লজিস্টিক ও ট্রানজিট কেন্দ্র না হয়, সে জন্য ই৮-এর এই পদক্ষেপ অপরিহার্য ছিল। তিনি বলেন, অভিবাসীদের মধ্যে চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে পড়লে শেষ পর্যন্ত এটি বিধ্বংসী কার্যক্রমে রূপ নিতে পারে। মোহাম্মদ খালিদ জানান, একটি বিশাল অভিযানে এই গোষ্ঠীটিকে তিনটি ধাপে ২৮ এপ্রিল থেকে ২১ জুনের মধ্যে ভেঙে দেওয়া হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসী সেলের নেতা-সহ জোহর ও সেলাঙ্গরে পরিচালিত অভিযানে ২৫ থেকে ৩৫ বছর বয়সী ৩৬ জন বাংলাদেশি পুরুষকে আটক করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি, তারা মালয়েশিয়ায় কোনো সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল না, বরং সদস্য নিয়োগ এবং আইএস-এর বিশ্বাস ও মতাদর্শ প্রচারে মনোনিবেশ করছিল। মালয়েশিয়ার পুলিশ প্রধান আরও বলেন, তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ১৫ জনকে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি ১৬ জনকে এখনো সোসমা (নিরাপত্তা অপরাধ (বিশেষ ব্যবস্থা) আইন) এর অধীনে তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স