সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক
সুনামগঞ্জ সদর হাসপাতাল

সিন্ডিকেট ভেঙে সেবাকেন্দ্রিক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১০:৪৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১০:৪৪:২০ অপরাহ্ন
সিন্ডিকেট ভেঙে সেবাকেন্দ্রিক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাসেবার একটি অন্যতম ভিত্তি - সার্জিক্যাল সামগ্রী, এই অর্থ বছর শেষে এসেও যখন পৌঁছেনি, তখন প্রশ্ন উঠে প্রশাসনের দায়বদ্ধতা, দায়িত্বহীনতা ও দুর্নীতির গভীরতা নিয়ে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রায় দেড় কোটি টাকার এমএসআর (মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল রিএজেন্ট) সামগ্রীর টেন্ডার দেয়া হয়েছিল, কিন্তু বছরের শেষ দিন পার হয়ে যাওয়ার পরও এসব জরুরি পণ্য হাসপাতালের মজুদের ঘরে এসে পৌঁছায়নি। অথচ বিল পরিশোধ হয়ে গেছে। জানা গেছে, এমএসআর পণ্যের অভাবে সাধারণ রোগীদের বাইরে থেকে উচ্চমূল্যে গজ, ব্যান্ডেজ, সুই-সুতা কিনতে বাধ্য করা হচ্ছে। এই বাস্তবতা চিকিৎসা সেবাকে ‘ব্যবসা’তে পরিণত করেছে। এতে যেমন সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা হারাচ্ছে। অবাক করার বিষয় হলো, একাধিক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এই অনিয়মের বিরুদ্ধে মুখ খুলেছেন। ছাত্রদল, বিএনপি এবং জাসদ নেতারাও স্পষ্ট ভাষায় অভিযোগ তুলেছেন যে- এটি কেবল অব্যবস্থাপনা নয়, এটি একটি পূর্ণাঙ্গ দুর্নীতির চিত্র। এমনকি দুর্নীতি দমন কমিশন (দুদক) হাসপাতালটিতে অভিযান চালিয়ে আগেই অনিয়মের প্রমাণ পেয়েছে। তাহলে প্রশ্ন হলো- এই বারবারের অনিয়ম কেন চলতেই থাকবে? কেন কোনো শাস্তি হয় না? কেন জনস্বাস্থ্য, যা সবচেয়ে মৌলিক অধিকার, সেখানে এমন নির্লজ্জ বরাদ্দ লোপাট চলবে? এই ঘটনার দ্রুত তদন্ত এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানাই আমরা। শুধু তদন্ত করলেই চলবে না, তা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সময়বদ্ধ। পাশাপাশি সুনামগঞ্জ সদর হাসপাতালের বর্তমান সিন্ডিকেট ভেঙে সেখানে একটি জবাবদিহিমূলক, জনগণনির্ভর ও সেবাকেন্দ্রিক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমরা মনে করি, যদি স্বাস্থ্য খাতে এই ধরণের দুঃসাহসিক দুর্নীতি চলতেই থাকে, তবে শুধু সুনামগঞ্জ নয়, পুরো দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ অন্ধকার। জনগণের টাকা লুটের হিসাব জনগণ চাইবেই এবং এবার তার উত্তরদাতা হতে হবে সরকারকেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল