সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি

সিলেটে ৫ দফা দাবিতে পণ্য পরিবহন ধর্মঘট

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১২:০২:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১২:০২:০৫ পূর্বাহ্ন
সিলেটে ৫ দফা দাবিতে পণ্য পরিবহন ধর্মঘট
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে বন্ধ থাকা পাথরকোয়ারি খুলে দেওয়াসহ ৫ দফা দাবিতে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান, পিকআপ চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এই ধর্মঘট শুরু হয়েছে। দাবি মানা না হলে ৪৮ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এর আগে গত বুধবার সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ওই সময় এই ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। মালিক-শ্রমিকদের ৫ দফা দাবিগুলো হলো সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংস ও অভিযান বন্ধ, পাথর পরিবহনকারী ট্রাক আটকানো বন্ধ, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং সিলেট জেলা প্রশাসকের অপসারণ। ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, সিলেটের প্রান্তিক জনগোষ্ঠীর অন্যতম কর্মক্ষেত্র পাথরকোয়ারি। এগুলো বন্ধ থাকায় কর্মসংস্থান হারিয়েছেন অসংখ্য মানুষ। এ ছাড়া পরিবহন-সংশ্লিষ্ট হাজারো মানুষ মানবেতর জীবন যাপন করছেন। সিলেটসহ দেশের যেসব স্থানে পাথরকোয়ারিগুলো বন্ধ আছে, সেগুলো খুলে দিলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি জেলার অসংখ্য মানুষের জীবন-জীবিকার পথ সুগম হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম