সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

ভয়েস অব ক্লিন সোসাইটি’র আত্মপ্রকাশ

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১২:০৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১২:০৯:৩৭ পূর্বাহ্ন
ভয়েস অব ক্লিন সোসাইটি’র আত্মপ্রকাশ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে শুক্রবার বিকেলে সামাজিক সংগঠন ‘ভয়েস অব ক্লিন সোসাইটি’-র আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। “চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” - এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে রুহুল আবেদীন জুবায়েরকে আহ্বায়ক এবং নাসির আহমেদকে সদস্য সচিব করে শতাধিক যুবককে নিয়ে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ মুক্তার আলী। যৌথভাবে সঞ্চালনা করেন রুহুল আবেদীন জুবায়ের ও নাসির আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শাহ ফয়জুন্নুর আলী। বক্তব্য রাখেন গোলাম আহমদ ও সিরাজুল ইসলাম পলাশ, হাফিজুর রহমান বাচ্চু, আব্দুর রশিদ, ইকবাল হোসেন, নুরুল আমিন, সালেহ আহমেদ, জিয়া উদ্দিন, আরশাদ নোমান, তোফাজ্জল হক সুমন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শাহ ফয়জুন্নুর আলী বলেন, “এটি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। গৌরারং ইউনিয়নের প্রতিটি গ্রামে এ ধরনের সংগঠনের কমিটি গঠন করা প্রয়োজন, যাতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা যায়।” সভাপতি মুক্তার আলী বলেন, “যুবকরাই দেশের পরিবর্তনের মূল কারিগর। আমাদের এলাকার যুবকদের এই মহতী উদ্যোগকে সফল করতে আমি ব্যক্তিগতভাবে ও সামাজিকভাবে সর্বাত্মক সহযোগিতা করব।” অনুষ্ঠানে স্থানীয় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু