সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

‘মব সন্ত্রাস’ বন্ধে কঠোর পদক্ষেপ নিন

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১২:১৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১২:১৪:৩৪ পূর্বাহ্ন
‘মব সন্ত্রাস’ বন্ধে কঠোর পদক্ষেপ নিন
দেশে সাম্প্রতিক সময়ে এক গভীর উদ্বেগজনক প্রবণতা দিন দিন শক্তিশালী হয়ে উঠছে- তা হলো ‘মব সন্ত্রাস’, অর্থাৎ উচ্ছৃঙ্খল জনতার হাতে তথাকথিত বিচার ও শাস্তি। তুচ্ছ বিষয়ের সূত্র ধরে বেধড়ক মারধরের ঘটনা এখন আর বিচ্ছিন্ন নয়। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় মবের হাতে নিরীহ মানুষের প্রাণহানির ঘটনাগুলো আমাদের নৈতিক শূন্যতার এক কঠিন চিত্র তুলে ধরছে। একটি সভ্য রাষ্ট্রে বিচার হয় আদালতে, প্রমাণ ও যুক্তির ভিত্তিতে। কিন্তু মব কালচারে সে ন্যায্যতার কোনো স্থান থাকে না। থাকে কেবল গুজব, উত্তেজনা এবং সহিংসতা। এতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় নির্দোষ মানুষ এবং রাষ্ট্রের ন্যায়বিচার ব্যবস্থা। গণপিটুনির মতো অপরাধ সমাজে এক ধরনের অরাজকতা ও ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। আমরা মনে করি, এ অবস্থার অবসানে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ জরুরি : প্রতিটি গণপিটুনি ঘটনার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। ভিডিও ফুটেজ বা প্রত্যক্ষদর্শীর বর্ণনার ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে। এতে ভবিষ্যতে কেউ এমন কাজে সাহস পাবে না। এছাড়া আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা গেলে মবকারীরা আর হাতে আইন তুলে নেওয়ার প্রয়োজন অনুভব করবে না। এছাড়া গুজব প্রতিরোধে সোশ্যাল মিডিয়ায় নজরদারি ও তথ্য প্রচার বাড়াতে হবে। পাশাপাশি গুজব ছড়ালে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সারাদেশে ব্যাপক গণসচেতনতা গড়ে তুলতে হবে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ ও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে বার্তা দিতে হবে- “আইনের বাইরে কোনো বিচার নেই”। মব সন্ত্রাস বন্ধ করতে না পারলে আমরা একটি অসহিষ্ণু, হিংস্র এবং আইনবিচ্যুত সমাজের দিকে এগিয়ে যাব। এই প্রবণতা শুধু একটি বা দুটি প্রাণহানি নয়, এটি আমাদের রাষ্ট্রের ভিত্তিকে নড়বড়ে করে দেয়। এখনই সময়- রাষ্ট্র, প্রশাসন এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে এই ভয়াবহ ব্যাধিকে রুখে দেওয়ার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন