সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

হবিগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০২:১৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০২:১৬:৪৩ অপরাহ্ন
হবিগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
সুনামকন্ঠ ডেস্ক::
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার বহিষ্কার হওয়া যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। রবিবার (৬ জুলাই) রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তারের করার তথ্য দিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সাহাবুদ্দিন শাহীন।
তিনি বলেন, সাকিব বর্তমানে থানায় রয়েছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার শাখার সদস্য সচিব আহমদ রেজা হাসান মাহদীসহ চারজন নেতাকর্মীর ওপর হামলার মামলার প্রধান আসামি সাকিব। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত ৯ মে বিক্ষোভ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে পুরাতন হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটের সামনে মাহদী ও তার সঙ্গীরা হামলার শিকার হন।
এতে মাহদীসহ চারজন গুরুতর আহত হন। এর দুদিন পর হবিগঞ্জ সদর মডেল থানায় সাকিবকে প্রধান আসামি করে মামলা করেন মাহদী। এরপর সাকিবের দুই সহযোগী এবং মামলার আসামি নুর আলম চৌধুরী ও রেজাউল হাসান রাজু নামে দুইজনকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
এর আগে, গত ৬ মে ‘শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা ও মামলা বাণিজ্যের’ অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। সংগঠনের জেলার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদীর যৌথ নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তখন তথ্য দিয়েছিলেন জেলার মুখপাত্র রাশেদা বেগম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি