সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:১৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৩৪:২৪ পূর্বাহ্ন
কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করা হয়েছে।

মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্বরত) মোহাম্মদ রেজাউল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন। তিন দিনব্যাপী মেলায় মোট ১২টি স্টল থাকছে। কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ও পুষ্টি বিষয়ক নানা তথ্য এবং প্রদর্শনী এই মেলায় স্থান পেয়েছে। উল্লেখযোগ্য স্টলগুলোর মধ্যে রয়েছে: পারিবারিক পুষ্টি বাগান, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন, শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, মিশ্র ফল বাগান, নিরাপদ ফসল, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, বস্তা পদ্ধতিতে সবজি চাষ, ভাসমান বেডে সবজি চাষ, আধুনিক চাষাবাদ পদ্ধতি, উচ্চ মূল্যের ফসল, মালচিং পদ্ধতিতে সবজি চাষ, কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্র।
উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
এই মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতির সাথে পরিচিত হতে পারবেন এবং নিজেদের কৃষিকাজে তা প্রয়োগের মাধ্যমে লাভবান হবেন বলে আশা কৃষি বিভাগের।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী