সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন
অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের দাবি

দখলদারদের কবলে পৌরসভার জায়গা

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:৩২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৩৯:৪১ পূর্বাহ্ন
দখলদারদের কবলে পৌরসভার জায়গা
শহীদনূর আহমেদ ::
সুনামগঞ্জ পৌরসভার ময়নার পয়েন্ট সড়কসড়কের পাশেই ৬তলা বিশিষ্টমোনালিসা এপার্টমেন্ট’। বিলাসবহুল এই ভবনের সীমানা দেয়ালসহ সামনের বেশ কিছু অংশ পৌরসভার জায়গায় গড়ে তোলা হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ভবনের কিছু বেইজ স্থাপন করা হয়েছে পৌরসভার জায়গায়।
সম্প্রতি সড়ক প্রশস্তকরণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে সড়কের দুই পাশের অবৈধ দখলদারদের চিহ্নিত করে পৌর কর্তৃপক্ষ। যার মধ্যে মোনালিসা এপার্টমেন্টের অংশও রয়েছে।
জানাযায়, প্রকল্পের ডিজাইন ঠিক রেখে ওই ভবনের দখলকৃত অংশ উচ্ছেদ না করেই সামনের বেইজের ভেতরের অংশ দিয়ে ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন পৌরসভার সংশ্লিষ্টরা।
এ নিয়ে স্থানীয় সচেতন বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেন, পৌরসভার উচিত অবৈধ দখলদারদের উচ্ছেদ করা। কিন্তু এক্ষেত্রে অবৈধ দখলদারকে রক্ষার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা চাই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পৌরসভার জায়গা দখলমুক্ত করা হোক।
স্থানীয়রা আরও জানান, মোনালিসা এপার্টমেন্টের মতো শহরের হোসেন বখত চত্বর থেকে শুরু করে ময়নার পয়েন্ট সড়ক, বিহারী পয়েন্ট সড়কের দুইপাশে রয়েছে শতাধিক অবৈধ দখলদার। সময়ের ব্যবধানে সড়কের জায়গায় কেউ স্থায়ী ভবন নির্মাণ করে বসবাস করছেন, কেউ সীমানা দেয়াল নির্মাণ করে নিজের দখলে রেখেছেন আবার কেউ দোকানপাট নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য চালাচ্ছেন।
সুনামগঞ্জ পৌরসভা সূত্রে জানাযায়, হোসেন বখত চত্বর থেকে ময়নার পয়েন্ট সড়ক ও বিহারী পয়েন্ট পর্যন্ত সড়কের দুইপাশের ২০-৩০ ফুট জায়গা পৌরসভার মালিকানাধীন। সময়ের ব্যবধানে এসব জায়গার বেশিরভাগই দখলে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পৌর চেয়ারম্যান দেওয়ান মমিনুল মউজদীনের সময় কোনো কোনো বাসিন্দা পৌরসভার এসব ভূমি একসনা বন্দোবস্ত নেন। পরবর্তীতে কৌশলে নিজের আয়ত্বে নিয়ে ক্রয়-বিক্রয়ও করেছেন। এসব জায়গা দখলমুক্ত করতে বিগত সময়গুলোতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। যার অন্যতম কারণ ছিল নির্বাচনী মাঠে ভোটের হিসাব-নিকাশ।
এদিকে, চলতি বছরের মার্চ মাসে একসনা বন্দোবস্তকৃত ভূমির বন্দোবস্ত বাতিল করে যাবতীয় অবকাঠামো অপসারণের নির্দেশ দেন পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। নির্দেশনা জারির ১৫ দিনের মধ্যে যাবতীয় স্থাপনা অপসারণ করার কথা থাকলেও চার মাসেও কার্যকর হয়নি প্রশাসকের নির্দেশ। এদিকে ড্রেন নির্মাণ, সড়ক প্রশস্তকরণসহ সড়কের দুই পাশের অবৈধ দখল উচ্ছেদে সম্প্রতি পৌর প্রশাসক বরাবরে আবেদন জানিয়েছেন শহরের বিহারী পয়েন্ট এলাকার সাত বাসিন্দা।
শহরের হাছননগর পূরবী আবাসিক এলাকার বাসিন্দা আবুল কাসেম বলেন, অবৈধ দখলদাররা রাস্তাঘাট দখল করে নিয়েছেন। বাসা থেকে বের হওয়া যায় না। আমাদের বাসার সামনা অবৈধ দখলদারদের দখলে। অবৈধ দখল উচ্ছেদে কোনো উদ্যোগ নেই।

স্থানীয় বাসিন্দা জিএম তাশহিজ বলেন, আমরা পৌরকর দেই পৌরসভার সেবা পাওয়ার জন্যে। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতার সমস্যায় পড়তে হয়। সড়কের অনেক জায়গা দখল হয়ে গেছে। যে যেমন পারছে দখল করেছে। দখলদারদের কারণে পৌরসভা ড্রেন নির্মাণ করতে পারেনা, সড়ক প্রশস্ত করতে পারে না। আমরা চাই এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হোক। সড়ক ও ড্রেনের উন্নয়ন হোক।

এ বিষয়ে পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, দখল উচ্ছেদে প্রয়োজনে পৌর কর্তৃপক্ষ কঠোর হবে। যারা জায়গা ছেড়ে দিবেনা তাদের স্থাপনা উচ্ছেদ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু