সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

বিশ্বম্ভরপুরে সম্প্রীতি সমাবেশ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:৪৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৪৮:৩৭ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে সম্প্রীতি সমাবেশ
স্টাফ রিপোর্টার :: ধর্ম-বর্ণ-জাতিগত ভেদাভেদ ভুলে শান্তি ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মৌয়াকুড়া বাজারে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সমাবেশ। রবিবার (৬ জুলাই) বিকেলে স্থানীয় ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’-এর আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে হাজং, গারোসহ বিভিন্ন সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ধীরেন চন্দ্র হাজং। সঞ্চালনায় ছিলেন পিএফজি সদস্য ও ইউপি সদস্য জুবায়ের আহমেদ জুলহাস। প্রধান অতিথি ছিলেন সলুকাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ফোরামের উপজেলা সভাপতি রাকেশ চন্দ্র হাজং, ইউপি সদস্য কুলসুমা আক্তার, সাবেক সদস্য আবু সিদ্দিক, বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী, পিএফজির অ্যাম্বাসেডর আব্দুছ ছাত্তার, নারী অ্যাম্বাসেডর স্বপ্না বেগম ও সমন্বয়কারী ফুলমালা। সমাবেশে হাজং ভাষায় বক্তব্য রাখেন পিএফজি সদস্য ও নওমুসলিম আজিজা খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ খন্দকার, পিএফজি সদস্য মিনহাজ উদ্দিন, এলাকার প্রবীণ মুরুব্বি আলহাজ আবুবক্কর, হারুন রশিদ ও রতœ হাজং। বক্তারা বলেন, সম্প্রীতি আমাদের অঞ্চলের শতবর্ষের ঐতিহ্য। কখনো কখনো অনাকাক্সিক্ষত কিছু ঘটনা এই ঐতিহ্যে আঘাত হানে। তবে এমন উদ্যোগ মানুষের মাঝে সম্প্রীতির বীজ আরও দৃঢ় করবে। তারা পিএফজির ব্যতিক্রমধর্মী আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, সম্প্রীতি সমাবেশ এলাকার শান্তি ও সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করবে। ভবিষ্যতে আরও বেশি এমন আয়োজন হোক, এটাই আমাদের প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স