সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

শ্যামলবাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:৫৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৫৮:৫২ পূর্বাহ্ন
শ্যামলবাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার শ্যামলবাজার (বান্দেরবাজার) ব্যবসায়ী কমিটির পকেট কমিটি বাতিল এবং প্রশাসনের তত্ত্বাবধানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের শ্যামলবাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী কমিটির সাবেক একাধিকবারের সভাপতি মো. নুরউদ্দিন। তিনি বলেন, বাজারে দীর্ঘদিন ধরে প্রশাসনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি কারচুপির মাধ্যমে ব্যবসায়ীদের মতামত উপেক্ষা করে একটি পকেট কমিটি গঠন করেছেন। এটি অগণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, বাজারের সার্বিক উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্বের স্বার্থে ব্যবসায়ীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ী আনসার মিয়া, আব্দুল মান্নান, রুবেল বাবু, রিওন মিয়া, মিজানুর রহমান, জায়েদ মিয়াসহ অনেকে। ব্যবসায়ীরা জানান, অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানে যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স