সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
বাড়িওয়ালার অমানবিক কান্ড

ভাড়া দিতে ৩ দিন দেরি হওয়ায় ভাড়াটিয়াকে ঘরে রেখে তালা

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১২:৩০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১২:৩১:৩৬ পূর্বাহ্ন
ভাড়া দিতে ৩ দিন দেরি হওয়ায় ভাড়াটিয়াকে ঘরে রেখে তালা
মোহাম্মদ নূর ::
সুনামগঞ্জ শহরের রায়পাড়ায় ঘরভাড়া পরিশোধে মাত্র তিন দিন দেরী হওয়ায় ভাড়াটিয়া পরিবারকে ঘরের ভেতর রেখে বাইরে তালা লাগিয়ে দেন বাড়ির মালিক। এ ঘটনায় এলাকাজুড়ে নিন্দার ঝড় বইছে।
স্থানীয়দের সহায়তায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে উদ্ধার করে ঘরের ভেতরে আটকে পড়া পরিবারটিকে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ভাড়াটিয়া ইমন বর্মণ জানান, বাসা ভাড়ার মাস পেরিয়ে তিন দিন অতিক্রম হলে বাসার মালিক আমি, আমার অসুস্থ মা, স্ত্রীসহ পরিবারের সবাইকে ঘরের ভিতরে রেখেই তালা লাগিয়ে দিয়ে চলে যায়। পরবর্তীতে আশপাশের মানুষদের আমি জানালা দিয়ে ডাকতে শুরু করি। পরে তারা এসে আমাদের এই অবস্থা দেখে পুলিশকে খবর দেয় এবং কয়েক ঘণ্টা তালাবদ্ধ ঘরে থাকার পর আমাদের পুলিশ উদ্ধার করে। ইমন বর্মণ আরও জানান, তিনি ২০২১ সালের এপ্রিল থেকে ইউসুফ চৌধুরীর বাড়ির একটি কক্ষ মাসিক ৬ হাজার ২০০ টাকায় ভাড়া নিয়ে বসবাস করছেন। প্রতিমাসে ৫ তারিখের মধ্যে ভাড়া পরিশোধের নিয়ম থাকলেও চলতি মাসে আর্থিক সমস্যার কারণে ৮ তারিখেও ভাড়া পরিশোধ করতে পারেননি।
মঙ্গলবার সকালে বাড়ির মালিক এসে দরজায় তালা লাগিয়ে চলে যান। তালাবদ্ধ ঘরে ইমনের স্ত্রী, মা জবা বর্মণসহ অন্তত ৬ জন আটকা পড়েন। দুই দিন আগে রান্নাঘরের গ্যাস সংযোগও বন্ধ করে দেন ইউসুফ চৌধুরী। ইমনের মা জবা বর্মণ বলেন, ভাড়ার টাকা মঙ্গলবারই দেওয়ার কথা ছিল, কিন্তু ১ হাজার টাকা কম থাকায় মালিক টাকা নেননি। উল্টো গালাগালি করে আমাদের ভেতরে রেখে দরজায় তালা মেরে দেন। স্থানীয়রা জানান, চার বছর ধরে ওই বাসায় পরিবারের ৬ সদস্য নিয়ে বসবাস করে আসছেন ইমন বর্মণ। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। বর্তমানে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী। বাসা ভাড়া নেয়ার পর থেকে নিয়মিত মাসিক ভাড়া পরিশোধ করে আসলেও আর্থিক সমস্যার কারণে জুন মাসের ভাড়া পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়েন। ভাড়া পরিশোধে ৩ দিন দেরি হওয়ায় মা ও ছেলের সাথে অশোভন আচরণ করেন বাড়ির মালিক ইউসুফ চৌধুরী এবং তাদের তালাবদ্ধ করে রাখেন। ভাড়া না দেয়া পর্যন্ত ভাড়াটিয়া পরিবারটিকে আটকে থাকার কথা বলে চলে যান ইউসুফ চৌধুরী। এ ব্যাপারে প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা এর আগে কখনো ঘটেনি। আমরা তার ধিক্কার জানাই। সামান্য টাকার জন্য মানুষ এতোটা নিচে নামতে পারে কিভাবে? ঘরে আটকে থাকা তাদের যদি কোন ধরনের অঘটন ঘটে যেত তাহলে এর দায়ভার কে নিতো?
পার্শ্ববর্তী ভাড়াটিয়া স্বপন চন্দ্র বলেন, ঘরে আটকে থাকাদের চেচামেচি শুনে আমরা এসে দেখি বাইরে তালা লাগানো। মানুষের সমস্যা হতেই পারে, মাত্র তিন দিন হয়েছে মাস পেরিয়েছে। এর জন্য এইরকম আচরণ আমরা মেনে নিতে পারছি না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে বাসার মালিক ইউসুফ চৌধুরী বলেন, সময় মতো গ্যাস বিলের টাকা পরিশোধ করতে হয় আমার। এছাড়াও তাদেরকে আমি এক বছর আগে নোটিশ দিয়েছি, এখনও আমার বাসা ছেড়ে যাচ্ছে না।

সদর মডেল থানার এসআই জুলহাস বলেন, ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে তালা খোলার ব্যবস্থা করি। উভয়পক্ষের আলোচনায় বিষয়টি মীমাংসা হয়েছে। কেউ লিখিত অভিযোগ দেয়নি।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে বাড়ির মালিকের কাছ থেকে চাবি এনে তালা খুলে পরিবারটিকে উদ্ধার করা হয়েছে।
বিষয়টি মানবিক দিক বিবেচনায় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ