সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শান্তিগঞ্জে তামাকবিরোধী প্রশিক্ষণ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৯:৩০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৯:৩০:১৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে তামাকবিরোধী প্রশিক্ষণ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাকবিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সহযোগিতায়, উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও পরিচালনায় প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্যের সুফল ও কুফল বিষয়ে বিভিন্ন দিক তোলে ধরেন আরডিএস সুনামগঞ্জ-এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার । প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সেলিম খান, থানার পুলিশ পরিদর্শক (ওসি) ইরফানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.তারেক জামিল অপু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পদ্মা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, জয়কলস উজানীগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক (ভারপ্রাপ্ত) কবিতা রাণী রায়, আব্দুল মজিদ কলেজের প্রভাষক বাদল চন্দ্র রায়, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ। তামাক বিরোধী প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা সমাজসেবা অফিসের মো. শাহ আলম চিশতী, টিএলসিএ ইউএইচসি সুশান্ত কর্মকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য নোহান আরেফীন নেওয়াজ, কুহিনুর রহমান নাহিদ, পশ্চিম বীরগাঁও ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, পাথারিয়া ইউপি মহিলা সদস্যা রাহেলা বেগম, জয়কলস ইউপি সদস্য মো. ছয়ফুজ্জামান, শিমুলবাক ইউপি সদস্য মো. রাসেল আহমদ, দরগাপাশা ইউপি সদস্য মো. মাসুক আলী, সমাজকর্মী আবু সাঈদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী