সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বিএনপিতে দুর্নীতিবাজদের ঠাঁই হবে না : কামরুজ্জামান কামরুল

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:২৬:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:৫০:৩১ পূর্বাহ্ন
বিএনপিতে দুর্নীতিবাজদের ঠাঁই হবে না : কামরুজ্জামান কামরুল
ধর্মপাশা মধ্যনগর প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের পদ-পদবী ব্যবহার করে কেউ যদি জলমহাল দখল, ভূমি দখল, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত হন তাহলে কোনো অবস্থাতেই এই সংগঠনে তাদের ঠাঁই হবে না। সন্ত্রাস, দুর্নীতি, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমি অতীতেও সোচ্চার ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনামলে যে সকল ত্যাগী নেতাকর্মীরা জেল, জুলুম নির্যাতন ও নানাভাবে হয়রানির শিকার হয়েছেন তাঁদেরকে সংগঠনে অবশ্যই মূল্যায়ন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি মানুষের কল্যাণে রাজনীতি করি। তাই জনগণের সুখ দুখে সব সময় পাশে আছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দল থেকে আমি মনোনয়ন না পেলে যিনিই দলীয় মনোনয়ন পাবেন আমি তাঁর পক্ষেই নির্বাচনে কাজ করবো।
ধর্মপাশা উপজেলা সদরের মধ্যবাজারে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (৯ জুলাই) বিকেল তিনটার দিকে ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন।
ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক এই জনসভায় সভাপতিত্ব করেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হকের সঞ্চালনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, জুলফিকার আলী ভুট্টো, সদস্য মুজিবুর রহমান মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান কাঞ্চন, আলমগীর কবীর তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান মজুমদার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ