সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

চোলাই মদসহ যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:২৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:২৯:০৬ পূর্বাহ্ন
চোলাই মদসহ যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দেশীয় চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এতে স্থানীয় লোকজন গ্রেপ্তারের সহযোগিতা করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আব্দুল হাকিম (৩০)। তিনি সুনামগঞ্জ সদর থানাধীন ডলুরা (উত্তর শহীদ মিনার) এলাকার বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (৮ জুলাই) রাতে ডিবি পুলিশের একটি টিম নিয়মিত আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটিতে থাকা অবস্থায় সংবাদ পায় যে, সুনামগঞ্জ পৌরসভার পশ্চিম হাজীপাড়াস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে রাস্তার পাশে একজন ব্যক্তি দেশীয় চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আব্দুল বাতেন-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার সহায়তায় মো. আব্দুল হাকিমকে গ্রেফতার করেন। পরবর্তীতে তার হেফাজতে থাকা তিনটি রেক্সিনের ব্যাগ তল্লাশি করে প্রতিটি ব্যাগে ১০০টি করে সর্বমোট ৩০০টি সাদা প্লাস্টিক বোতলে ভরা দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ১০৫ লিটার। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত মো. আব্দুল হাকিমের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ