সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

নিত্য যানজটে ভোগান্তি শহরবাসীর

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৮:০৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৮:০৭:৩৬ পূর্বাহ্ন
নিত্য যানজটে ভোগান্তি শহরবাসীর
স্টাফ রিপোর্টার ::
ঘড়ির কাঁটায় তখন বেলা ১২টা ৫০ মিনিট বাজে। সকাল থেকে থেমে থেমে গুড়ি-গুড়ি বৃষ্টিও হচ্ছে। ঠিক এইসময়ে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় যানজটের সৃষ্টি হয়। অসংখ্য রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন এবং পথচারীদের উপচে পড়া ভিড়ে পুরো এলাকা যেন স্থবির হয়ে পড়ে। তীব্র যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ট্রাফিক পয়েন্টে যানজটে আটকে থাকা যাত্রীদের অভিযোগ, ট্রাফিক পুলিশের উদাসীনতার কারণেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত এমন যানজট সৃষ্টি হচ্ছে। তাদের মতে, ট্রাফিক পুলিশ সদস্যদের নিষ্ক্রিয়তা যানজট নিরসনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু চালকের বেপরোয়া মনোভাব এবং ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা। তবে, এসময় দু’জন ট্রাফিক পুলিশ সদস্যদের যানজট নিরসনে কাজ করতে দেখা যায়। যাত্রীদের অভিযোগের তীর কেবল পুলিশের উদাসীনতার দিকেই নয়, তারা যানবাহনের উল্টো পথে চলাচল, ট্রাফিক আইন অমান্য করা এবং সামগ্রিকভাবে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে গাফিলতির বিষয়টিও তুলে ধরেন। শহরের এই প্রধান পয়েন্টে যানজট এখন নিত্যনৈমিত্তিক সমস্যায় পরিণত হয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য ট্রাফিক বিভাগকে আরও সক্রিয় ভূমিকা পালন, ট্রাফিক আইন প্রয়োগে কঠোরতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন শহরবাসী। এদিকে, শুধুমাত্র ট্রাফিক পয়েন্টে নয় শহরে কালিবাড়ি পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ডেও নিয়মিত যানজট লেগে থাকে। আলফাত স্কয়ারে যানজটে আটকে থাকা মোছা. নাজিমা বেগম বলেন, ট্রাফিক পয়েন্টের যানজট এটা প্রতিদিনের চিত্র। ট্রাফিক পুলিশ থাকার পরও যানজট লেগেই থাকে। যদি তারা (ট্রাফিক পুলিশ) ঠিকমতো দায়িত্ব পালন করতেন, তাহলে নিয়মিত ভোগান্তি পোহাতে হতো না। সড়কে আইন না মেনে অনেক গাড়ি উল্টো পথে চলছে, কিন্তু কেউ কিছু বলছে না।
পথচারী মোবাশ্বির হোসেন বলেন, যানজটে আটকে থাকা খুবই কষ্টকর। বিশেষ করে জরুরি কাজে বের হওয়া মানুষদের জন্য এটা খুবই ভোগান্তির কারণ। যারা ট্রাফিক আইন মানছেন না তাঁদের বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশ্ন মোবাশ্বিরের।
সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী গোলাম মাওলা রনি বলেন, শহরে মাত্রাতিরিক্ত ইজিবাইক ও অটোরিকশা থাকায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়াও অবৈধ বা রেজিষ্ট্রেশন বিহীন যানবাহনের সংখ্যাও তুলনামূলক শহরে বেশি। এদের লাগাম টানতে হবে।
​​​​​​
যানজট নিরসনের ব্যাপারে সুনামগঞ্জ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ হানিফ মিয়া বলেন, আগের পৌর পরিষদ নিয়ম বহির্ভূত ছোট এই শহরে প্রায় দেড় থেকে দুই হাজার ইজিবাইক ও অটোরিকশা চলাচলের অনুমোদন দিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের পরামর্শ হচ্ছে যানজট নিরসনে নতুন করে যেন কোনো অটোরিকশা চলাচলের জন্য অনুমোদন দেয়া না হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স