সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

শান্তিগঞ্জে সেলাই মেশিন বিতরণ

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৮:১৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৮:১৪:৩৬ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে সেলাই মেশিন বিতরণ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলায় সেলাই মেশিনসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন ছাড়াও স্যানিটারি ন্যাপকিন, বিভিন্ন রোগের ট্যাবলেট, বিপি মেশিন, নেবুলাইজার মেশিন, ডাস্টবিন ও ছাতাসহ ২১টি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপকরণগুলো গ্রহণ করেন স্বাস্থ্যকর্মী সুশান্ত কর্মকার। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৮ জন উদ্যোক্তা নারীদের মধ্যে বিতরণ করা হয় সেলাই মেশিন। উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি)’র অর্থায়নে এসব সেলাই মেশিন ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। এসময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, এলজিইডির প্রকৌশলী সাজেদুল আলমসহ উপকারভোগী নারীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স