সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

চকবাজার-রাবারড্যাম রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৮:২১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৮:২১:৩১ পূর্বাহ্ন
চকবাজার-রাবারড্যাম রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক চকবাজার-রাবারড্যাম রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহ¯পতিবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে ভুক্তভোগী জনগণ, স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার সদরের সঙ্গে লক্ষ্মীপুর ইউনিয়নের একমাত্র সংযোগ সড়কটি বর্তমানে বেহাল দশায় পৌঁছেছে। সড়কের ইট-সলিং ও ব্লক ধসে পড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, যার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছেন। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার বা পাকাকরণ হয়নি। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজকর্মী ডা. এ আর খোকন, ইউপি সদস্য আহসান হাবিব, সাবেক ইউপি সদস্য আলকাছ মিয়া, ডা. আলী নূর, জাকির হোসেন, আব্দুল খালেক, শরাফত আলী, ফজল করিম, ফারুক মিয়া, হাসান মিয়া, আমিন মিয়া, আব্দুল হামিদ, সিকান্দর আহমদ, লিটন মিয়া, নুর হোসেন, আজাদ হোসাইন, সবুজ মিয়া, জুয়েল মিয়া, বাচ্চু মিয়া প্রমুখ। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত আবেদন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং রাস্তা সংস্কারের দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ