সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

বিএনপি নেতা শামছুন নূর আর নেই

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০১:১১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০১:১২:৫০ পূর্বাহ্ন
বিএনপি নেতা শামছুন নূর আর নেই
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাজী শামছুন নূর মেম্বার (৭০) শুক্রবার সকাল সাড়ে ৫টায় উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাদ গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা শুক্রবার (১১ জুলাই) জুম’আর নামাজের পর জামলাবাদ গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন শায়েখ মাওলানা আব্দুস সহীদ জামলাবাদী, ক্বারী আজির উদ্দীন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা আহবায়ক কমিটির সদস্য মো. নুর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাজী জালাল উদ্দীন, আহবায়ক কমিটির সদস্য আক্তার হোসেন বাবুল, সদস্য মহির উদ্দীন, পশ্চিমপাগলা বিএনপির সভাপতি আউয়াল উদ্দীন, শান্তিগঞ্জ জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির যুগ্ম সাধারণ স¤পাদক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ স¤পাদক মাওলানা আহতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা হাফিজ নাজমুল ইসলাম, মাওলানা ফখর উদ্দীন, মাস্টার জালাল উদ্দীন, বিএনপি নেতা ফরিদ আহমদ, সমাজসেবী আব্দুল মুকিত, আব্দুল বাতিন, জয়কলস ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহিবুর রহমান, ইউপি সদস্য জহুর উদ্দীন, ইউপি সদস্য সবুজ মিয়া, নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি হোসাইন আহমদ, মাস্টার নজিবুর রহমান, মনসুর উদ্দীন, ইমরান হোসেন, রুবেল আহমদ, খিজির আহমদ, জিএম সাজ্জাদুর রহমানসহ হাজারো জনতা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ