সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

জুয়া ও মাদকে সয়লাব শ্রীপুর বাজার

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০১:১৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০১:১৮:০৯ পূর্বাহ্ন
জুয়া ও মাদকে সয়লাব শ্রীপুর বাজার
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী শ্রীপুর বাজারে ভয়াবহ রূপ নিয়েছে মাদক ও ‘ডাব্বা’ নামক জুয়া। বাজারের অন্তত ১০-১৫টি দোকানে প্রতিদিনই বসছে জুয়ার আসর। একইসাথে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবহার বেড়েছে উদ্বেগজনক হারে। স্থানীয়রা বলছেন, একটি সংঘবদ্ধ চক্র এই অবৈধ কার্যক্রমের নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও অভিভাবকদের অভিযোগ- উঠতি বয়সী অনেক যুবক জড়িয়ে পড়ছে এই ধ্বংসাত্মক পথে। অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক ও হতাশা। তারা জানিয়েছেন, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, শ্রীপুর ও নতুনবাজার এলাকাজুড়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত খোলা জায়গা ও দোকানে চলে ‘ডাব্বা’ খেলা ও মাদকসেবন। কোনো বাধা না থাকায় অপরাধ প্রবণতা দিনদিন বেড়েই চলছে। পরিবার থেকে বাধা দিয়েও কাজ হচ্ছে না, ফলে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে যুব সমাজ। নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক ব্যবসায়ী জানান, এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে জুয়া ও মাদকের টাকার জন্য যুবকদের মধ্যে চুরি, ছিনতাই এমনকি নানা অপরাধ কর্মকা- ঘটতে পারে। শ্রীপুর বাজার কমিটির সভাপতি ফেরদৌস আলম আখঞ্জি জানান, বাজারের বিভিন্ন দোকানে এই জুয়া (ডাব্বা) খেলা হয়। আর উঠতি বয়সী যুবকরা মাদক ও জুয়া (ডাব্বা) খেলায় আসক্ত হওয়ার কথা অভিভাবকরা জানিয়েছেন। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাই আইন শৃঙ্খলাবাহিনী কঠোর নজরদারির পাশাপাশি ঐসব মাদক কারবারি ও জুয়ার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, শ্রীপুর বাজারের বিষয়ে অনেকেই অভিযোগ জানিয়েছেন, এই বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। এছাড়াও পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য মাদক ও মাদক কারবারি ও জুয়ার সাথে জড়িতদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নিয়েছে, আগামীতেও তা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স