সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

অপহরণের ১৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০১:৩১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০১:৩৭:৪৭ পূর্বাহ্ন
অপহরণের ১৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে ব্যবসায়ী ফখরুল ইসলাম জয়কে হাত-পা বাঁধা অবস্থায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের গোবিন্দপুর এলাকায় দেখার হাওরের পাশে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ গ্রামের মুহাদ্দিস মো. বশির আহমদের পুত্র এবং গণিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক ও নোয়াখালী বাজারস্থ ফেমাস টেলিকমের স্বত্বাধিকারী।

শুক্রবার (১১ জুন) রাত ১টার দিকে মুমূর্ষু অবস্থায় গোবিন্দপুর এলাকার দেখার হাওরে কিনারায় হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, নিখোঁজ ফখরুল ইসলাম জয় গত ২৮ জুন সকালে নিজ বাড়ী থেকে স্থানীয় নোয়াখালী বাজারের ফেমাস টেলিকমে যান। রাতে আর বাড়ি ফেরেননি। দোকানের সাটার অর্ধ নামানো অবস্থায় নিখোঁজ হন তিনি। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ। নিখোঁজের পর আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ করেও ফখরুল ইসলাম জয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের লোকজন, শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি নোয়াখালী বাজার ও গণিগঞ্জ বাজার ব্যবসায়ীদের পক্ষে থেকে তার সন্ধানে মানববন্ধনও করা হয়।
শুক্রবার (১১ জুন) রাত ১টার দিকে একজন প্রাইভেট কার চালক মুমূর্ষু অবস্থায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের গোবিন্দপুর এলাকার দেখার হাওরে কিনারায় হাত-পা বাঁধা অবস্থায় ফখরুল ইসলাম জয়কে দেখতে পান। এসময় প্রাইভেটকারের চালক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দৌড়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার এবং দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ফখরুল ইসলাম জয়ের চাচাতো ভাই মাহবুব আলম জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে গোবিন্দপুরের একজন গাড়ি চালক আমার চাচার মোবাইলে কল দেন। এ সময় তিনি ফখরুল ইসলামকে হাত-পা বাঁধা এবং অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে বলে জানান। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলেও অবগত করেন। পরে আমরা দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে চলে আসি। হাসপাতালে এসে দেখি, উনার শরীরে অনেক জায়গায় জখম আছে। আমার ভাইকে মৃত ভেবে অপহরণকারীরা ফেলে গেছে।
ফখরুল ইসলামের ভাই ফয়সাল আহমেদ বলেন, তার ভাই ২৮ জুন সকালে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পরপরই পরিবার শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। খোঁজাখুঁজি করেও ফখরুলের সন্ধান পাননি স্বজনরা। তার সন্ধান চেয়ে মানববন্ধনও করেন এলাকাবাসী। ফয়সাল বলেন, কে বা কারা আমার ভাইকে অপহরণ করেছে আমরা এখনো জানি না। সে এখনও কথা বলতে পারছে না। সুস্থ হওয়ার পর ঘটনার বিস্তারিত জানতে পারলে আইনি ব্যবস্থা নেব।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম জানান, ফখরুল ইসলামের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আকরাম আলী জানান, ফখরুল ইসলাম জয় নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। এখন শুনেছি তাকে পাওয়া গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক