সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:১০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৯:০৬:৫০ পূর্বাহ্ন
তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরের বালিয়াঘাট বাজারে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। এ সময়ে বাজারে এক পক্ষের দুটি দোকান লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে গুরুতর রবিন মিয়া (২৫)-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া দু’পক্ষের মহিলাসহ ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট বাজারে (নতুন বাজার) ওমর আলী ও আমীর আলী মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, বড়ছড়া কয়লা আমদানিকারক সমিতির নিয়োজিত পাহারাদার আমীর আলীর ছোট ভাই শামসু মিয়া কিছুদিন পূর্বে ওমর আলীর ছেলে সাবিবুল মিয়ার চোরাই চুনাপাথরবোঝাই একটি নৌকা আটক করে। বিষয়টি সালিশে সমাধান হয়। এরপর শনিবার বিকেলে বিআইডব্লিউটিএ’র টাকা উত্তোলনের জন্য বাজারে মিটিং করে ওমর আলী ও তার লোকজন। এ নিয়ে বিকেলে আমীর আলী মেম্বার বালিয়াঘাট বাজারে (নতুন বাজার) ওমর আলীকে বলে যে বিআইডব্লিউটিএ’র টাকা যারা দায়িত্বে আছে তারা তুলবে। তোমরা কেন তুলতে যাবে? এই কথা বলার পরপরই ওমর আলী ক্ষিপ্ত হয়ে আমীর আলী মেম্বারের সাথে কথা কাটাকাটি শুরু করেন। এক পর্যায়ে ওমর আলী ও আমীর আলীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বাজারের দুটি দোকান লুটপাট করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী