সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:২০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৮:২১:৪১ পূর্বাহ্ন
ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক ::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু। প্রশাসনের মধ্যে এখনো স্বৈরাচারের ভূত এখনো লুকিয়ে আছে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (১২ জুলাই) বিকালে রাজধানীর একটি হোটেলে ছাত্রদলের অমর শহীদদের স্মরণ ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, সুষ্ঠু-স্বাভাবিক পরিস্থিতি কারা ও কীভাবে বাধাগ্রস্ত করছে? জুলাই অভ্যুত্থানে হত্যাকা-ের বিচার কেন জোরদার করা হচ্ছে না? এসময় গত বছরের জুলাই-আগস্টের হত্যাকা-ের বিচারের আশ্বাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ৩ মাস আগেই জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বিষয়ে মতামত দিয়েছে বিএনপি। এখন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত শহীদের স্বজনদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন অনেক মানুষ বিষয়টি অনুভব করতে পারেন না। যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন তারা অনুভব করতে পারবেন। স্বৈরাচারের গত ১৬ বছরের শাসনামলে আপনাদের স্বজনদের মতো আরও বহু মানুষ তাদের স্বজনদের হারিয়েছে। আমাদের সীমাবদ্ধতা আছে, তার মধ্যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যারা জীবন দিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল- এদেশের পরিবর্তন হবে, মানুষের ভাগ্যের একটু পরিবর্তন হবে। এদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে। তিনি বলেন, দেশের মানুষ মনে করে বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে এবং বিএনপিই আগামীতে ক্ষমতায় আসবে। টিভিতে টকশোতে দেখবেন অনেকে বলে- দেশ নিয়ে বিএনপির এই পলিসি নেওয়া উচিত, ছাত্র-শ্রমিকদের নিয়ে পলিসি নেওয়া উচিত। তারা বলে এই কারণে- তারা মনে করে আগামী দিনে বিএনপি দেশ পরিচালনা করবে। সেজন্যই বিএনপিকে এই কথা বলবে। এই মুহূর্তে মিডিয়ায় একটি গল্প তৈরির চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, ইদানীং পত্র-পত্রিকায় আমরা দেখছি, বিএনপি সংস্কারের এটি মানছে না, সেটি মানছে না। অপরপক্ষে, অনেক দল সব মেনে নিচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, আমাদের নেতৃবৃন্দ বলেছেন- এখানে এসেছে আলোচনা করতে, যদি সব মেনে নিতে হয় তাহলে আলোচনার কী দরকার ছিল। সরকারই সিদ্ধান্ত নিয়ে নিতে পারতো। কিন্তু কিছু ব্যক্তি ও মিডিয়া বলতে চাচ্ছেন- বিএনপি এটা মানছে না, ওটা মানছে না। আর কেউ কেউ এটা মানছে, ওটা মানছে। সরকার কেন জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বরাবর বলেছি- অন্যায় যেই করুক তাকে প্রশ্রয় দেবেন না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। এই সরকারের কাছে আমাদের সবার প্রশ্ন, তারা কেন প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে?
তিনি বলেন, গতকাল যে ঘটনাটি ঘটেছে, আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি- স্ক্রিনে যাকে হত্যা করতে দেখা গেছে তাকে কেনো সরকার এখনো গ্রেপ্তার করেনি? তদন্তের পর যাদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কেন বসে আছে?

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স