সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৩৪:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৯:০৯:০৯ পূর্বাহ্ন
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাগানবাড়ি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) রাতে এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত শফিকুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার গভীর রাতে শফিকুল ইসলাম অবৈধভাবে গরু আনতে ভারতের দিকে প্রবেশ করেন। এ সময় ভারতের অভ্যন্তরে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ করে গুলি ছুড়ে। একটি গুলি সরাসরি তার বুক বরাবর লাগে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বাগানবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। গুলি তার বুকে লেগেছে। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। তিনি আরও জানান, রাতের আঁধারে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়ে মূলত এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ