সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৩৬:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৩৬:০৮ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
দোয়ারাবাজার প্রতিনিধি :: রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচার ও দেশব্যাপী চাঁদাবাজি বন্ধের দাবিতে দোয়ারাবাজার উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোয়ারাবাজার উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, ‘জুলাই মোদের প্রেরণা, চাঁদাবাজি হবে না’, ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, আমার ভাই ফিরিয়ে দে’ স্লোগানে মিছিলটি উপজেলা ভূমি অফিসের সামনে থেকে শুরু হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে মিছিল শেষ হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোয়ারাবাজার উপজেলা শাখার আহ্বায়ক এসার মিয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মাসুদ, মুখ্য সংগঠক রাজিব মিয়া প্রমুখসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোয়ারাবাজার উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু