সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হলেন কবি পুলিন রায়

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৪৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৪৪:০৮ পূর্বাহ্ন
শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হলেন কবি পুলিন রায়
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়কে অবসর জনিত কারণে উপজেলার শিক্ষকদের মাধ্যমে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে তারই স¤পাদনায় প্রকাশিত ‘ছাতকের মাধ্যমিক শিক্ষার ইতিবৃত্ত’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। শনিবার সকালে ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু নাছির। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়। স্বাগত বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, ছাতক হাইস্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জাহাঙ্গীর আজাদ, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, পেপার মিল দাখিল মাদ্রাসা সুপার মাওলানা বদরুল আলম সহসুপার মাওলানা শাহীন আলম, কালারুকা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মাহবুবুর রহমান, এলঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, জনতা উচ্চ বিদয়ালয়ের সহকারী প্রধান শিক্ষক বাসিতুর রহমান, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন, শিক্ষক মাওলানা মঈনুল হক মামুন প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ছাতক হাইস্কুলের সিনিয়র শিক্ষক অজয় কৃষ্ণ পাল। অনুষ্ঠানের প্রথম দিকে সংবর্ধিত অতিথিকে পদক প্রদান করা হয় এবং ফুল দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু নাছির বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মে। আজ কবি পুলিন রায় শিক্ষকদের ভালোবাসায় যেভাবে সিক্ত হলেন তা পুরো উপজেলাবাসী মনে রাখবে। তিনি দক্ষতার সহিত সরকারি চাকুরিতে দায়িত্ব পালন করায় আমরা তার বাকি জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সংবর্ধিত অতিথির বক্তব্যে কবি পুলিন রায় বলেন, আমি শিক্ষা পরিবারের সন্তান। আমার বাবা আমাকে সততার সহিত দায়িত্ব পালনের আদেশ দিতেন। আমি আমার সর্বোচ্চ মেধা ও জ্ঞান দিয়ে পুরো উপজেলার শিক্ষকদের আগলে রেখে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমার সেবা দানকালে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ