সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৯:০৫:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৯:০৫:৪৪ পূর্বাহ্ন
শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে আগামী ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, ১৫ জুলাইয়ের মধ্যে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে ফেলতে হবে, অন্যথায় প্রশাসন সরাসরি অভিযান পরিচালনা করবে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। জেলা প্রশাসক আরও বলেন, শহরের কামারখালসহ অন্যান্য খাল উদ্ধার কার্যক্রমও একই দিন থেকে শুরু হবে। একইসাথে যেখানে-সেখানে যানবাহন রেখে যানজট সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আরও বলেন, দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বোগলাবাজার গরুর হাট ইজারা না দেয়ার জন্য ইউএনওকে প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। কারণ, এই হাটকে কেন্দ্র করে একটি চক্র রাতে গরু পাচার করে সীমান্তে প্রবেশ করছে, যা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। জেলা প্রশাসক জানান, জেলার বিভিন্ন নদীতে বালু ও পাথর লুটপাট বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে। তাহিরপুর উপজেলার বিভিন্ন ঘাটে অতিরিক্ত টাকা আদায় বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ইদানিংকালে বিভিন্ন স্থানে সরকারি কর্মকর্তাদের উপর এবং আইন-শৃংখলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটছে। এ ব্যাপারে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। অপরদিকে সুনামগঞ্জ শহরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অপব্যবহার ও বিক্রি বন্ধ এবং চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ। সভায় পুলিশ সুপার বলেন, শহরে মাদকদ্রব্যের অপব্যবহার ও চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী