সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন : নৌকা জব্দ, গ্রেফতার ২

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৯:২১:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৯:২১:১৮ পূর্বাহ্ন
যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন : নৌকা জব্দ, গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা ৪০০ ঘনফুট বালু বোঝাই একটি স্টিলবডি নৌকা জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে বালু পাচারে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জব্দ ও আটকের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজারাবিহীন যাদুকাটা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু একটি স্টিলবডি নৌকায় বোঝাই করে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি জানার পর ওসি দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৪০০ ঘনফুট বালু ভর্তি নৌকাটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আব্দুল কাদির (৪০) ও সোহালা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. আলী হোসেন (২৯) কে গ্রেফতার করা হয়। ওসি দেলোয়ার হোসেন বলেন, যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি বা পরিবহন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারাই অনিয়মে জড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তাহিরপুর থানায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এ একটি মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী