সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জীবন বীমা কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৯:৩৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৯:৩৭:৪৭ পূর্বাহ্ন
জীবন বীমা কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীন জীবন বীমা কর্পোরেশন সুনামগঞ্জ সেলস অফিস-৫৭ এর উদ্যোগে মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১২ জুলাই) পৌর শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঙ্গারচর হরিনাপাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর খান।
বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, এসএমসি সভাপতি আবদুল আলিম, বিশিষ্ট ব্যবসায়ী সৈকত মেগা শপের স্বত্বাধিকারী সবুজ চন্দ্র সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, সোনালী ব্যাংকের সুনামগঞ্জ শাখার কর্মকর্তা রণজয় প-িত, ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা মাহফুজুর রহমান মাসুম, শহীদ ক্যাডেট কোচিং শিক্ষক শরিফ সরকার, প্রবাসী খলিলুর রহমান সুমন ও মোজাম্মেল, আয়েশা আক্তার আশা, মোছা. রুমি আক্তার, তামান্না আক্তারসহ আরও অনেকে।
জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সেলস অফিস-৫৭ এর নতুন দায়িত্বপ্রাপ্ত সেলস ম্যানেজার শিমুল কান্তি বিশ্বাস, জুনিয়র অফিসার মো. মাজাহারুল ইসলাম, ব্রাঞ্চ অফিস - ৪০৬ ব্রাঞ্চ ম্যানেজার মো. মহি উদ্দিন, অফিসার মো. আবু নাছের, সুমন রায়, সালাউদ্দিন, ইসমাইল হোসেন, মিজানুর রহমান, মাহাতাব হোসেন, আতাউর রহমান শামীম ও আয়াত আলি। সভায় অতিথিরা জীবন বীমা কর্পোরেশনের বীমার বিভিন্ন সুযোগ সুবিধাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে এবং এর সেবা প্রদান ও প্রচার প্রচারণা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

সেলস ম্যানেজার শিমুল কান্তি বিশ্বাস বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জীবন বীমা কর্পোরেশন জনগণের আস্থা অর্জন ও সুনামের সাথে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার প্রতিটি মানুষ যাতে জীবন বীমা কর্পোরেশনের মোট ৩৩টি বিভিন্ন স্কিম, বিশেষত মেয়াদী সুবিধাযুক্ত পেনশন বীমা, শিশু নিরাপত্তা বীমা, শিক্ষা বীমা, বিবাহ বীমা, বহু কিস্তি বীমা, মেয়াদী বীমা, হজ্ব বীমা, ডিপিএস, গ্রুপ বীমা ও স্বাস্থ্য বীমা সম্পর্কে জানতে পারেন, সেই বিষয়ে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। গ্রাহকদের বীমা সম্পর্কিত যেকোনো ধরনের সেবা পেতে সেলস অফিস-৫৭, রীনা ভবন (২য় তলা), উকিলপাড়া, সুনামগঞ্জ অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে ব্রাঞ্চ ম্যানেজার মো. মহি উদ্দিন (মোবাইল নং-০১৭৪৪৭৪২৫৮৬) এর সাথেও যোগাযোগ করা যাবে।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সেলস অফিস-৫৭ এর সেলস ম্যানেজার শিমুল কান্তি— বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন ব্রাঞ্চ অফিস-৪০৬ এর ব্রাঞ্চ ম্যানেজার মো. মহি উদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ