সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:২৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:২৬:৪৮ পূর্বাহ্ন
নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার::
​সুনামগঞ্জ পৌর শহরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন করা হয়েছে। আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত এই হোটেলটি স্থানীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা সংশ্লিষ্টদের।
সোমবার (১৪ জুলাই, ২০২৫) সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি ফিতা কেটে হোটেলটির শুভ উদ্বোধন করেন এবং হোটেলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। এর আগে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান হোটেল নূরানীর ব্যবস্থাপক (মালিক) ও সিলেট টুলটিকর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোসাব্বির।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
এছাড়া, উদ্বোধনী আয়োজনে জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মল্লিক মঈন উদ্দিন সোহেল, সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, আমিনুল হক লিটু, আতিকুল হক টিপু, জহিরুল হক হিরু, ইমদাদুল হক ইমদাদ, সুমন জালালাবাদী সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরপরই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের জন্য আরামদায়ক আবাসন এবং উন্নত পরিসেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। আধুনিক ইন্টেরিয়র, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে হোটেল নূরানী সুনামগঞ্জবাসীর আতিথেয়তার নতুন ঠিকানা হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই নতুন সংযোজন সুনামগঞ্জের পর্যটন ও বাণিজ্য খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা স্থানীয়দের।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন