সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা
কয়লা ও পাথর আমদানিতে সহযোগিতার আশ্বাস

ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৩৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৩৫:৫০ পূর্বাহ্ন
ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন
স্টাফ রিপোর্টার :: ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্র শেখর ও দ্বিতীয় সেক্রেটারি মানুষ কুমার মোস্তফি ব্যক্তিগত সফরে তাহিরপুর উপজেলার বড়ছড়া, চারাগাঁও ও বাগলী শুল্ক স্টেশন পরিদর্শন করেছেন। রবিবার (১৩ জুলাই) দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের এসব শুল্ক স্টেশন ঘুরে দেখেন তারা। পরে বড়ছড়া আমদানিকারক গ্রুপ সমিতির কার্যালয়ে গিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি ও শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খসরুল আলম, সাধারণ স¤পাদক ও বড়দল দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সবুজ আলম, চারাগাঁও আমদানিকারক গ্রুপ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুছ সামাদ, আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক নুর আহমদ নুরু, যুগ্ম স¤পাদক আলী আহমদ প্রমুখ। আমদানিকারক গ্রুপ নেতৃবৃন্দ জানান, সফরটি ছিল ব্যক্তিগত পর্যায়ের। ভারতীয় কূটনীতিকরা প্রথমবারের মতো এই শুল্ক স্টেশনগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন। এ সময় তাদের কাছে কয়লা ও চুনাপাথর আমদানির ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন জটিলতা ও সমস্যার বিষয় তুলে ধরা হয়। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ আলম জানান, ভারতীয় সহকারী হাইকমিশনারসহ অন্যান্যরা ব্যক্তিগত সফরে এসেছিলেন। কারণ তিনি আমাদের শুল্ক বন্দরগুলো চিনেন না, তাই দেখতে এসেছেন বলে জানিয়েছেন। পরে তারা সমিতির কার্যালয় পরিদর্শন করেন। এসময় আমাদের পক্ষ থেকে শুল্ক বন্দর সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরা হয় এবং সমাধানের জন্য দাবি জানানো হয়। এসময় তিনি আমাদের সমস্যা সমাধানের জন্য এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি মোহাম্মদ খসরুল আলম জানিয়েছেন, ভিসা জটিলতা এবং শুল্ক বন্দর দিয়ে আমরা যেন সহজে কয়লা, চুনাপাথর আমদানি করতে পারি, সে সব বিষয়ে তাদের কাছে দাবি জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে। আমরা ব্যবসায়ীরা কোনো বাধা ছাড়াই নিয়ম মেনে নির্বিঘেœ ব্যবসা করতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স