সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৪০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৪০:৪৫ পূর্বাহ্ন
৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদী ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দল। বিএনপি মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুর পৌনে ২টায় পটুয়াখালী পৌর শহরের মার্কেট হাউজের সামনে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে এক পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে এনসিপি আহ্বায়ক বলেন, চাঁদাবাজ ও মুজিববাদের নতুন পাহারাদার এসেছে, তাদের প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা অনৈক্য ও বিভাজন চাই না। যদি তারা (বিএনপি) জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যদি কোনও শক্তি দাঁড়ায়, অবশ্যই তাদের সঙ্গে আমাদের ঐক্য সম্ভব নয়। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম, মাফিয়া দুর্নীতি সিস্টেমের বদল ঘটাতে হবে। কিন্তু সে সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব হয়েছে। সেই সিস্টেম সেই দুর্নীতি সেই চাঁদাবাজকে আগে আরেকটা দল পাহারা দিতো, এখন নতুন দল পাহারা দিচ্ছে। আমরা স্পষ্ট বলেছিলাম, শুধু হাসিনার পতন নয়, সেই সিস্টেম ও দুর্নীতির পতন ঘটাতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াইয়ে এখন আমরা নেমেছি। অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র ও তরুণ নেতৃত্ব সেই সিস্টেমের পতন ঘটাতে চেয়েছিল। সেই অভ্যুত্থান পর থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করেছে, গণঅভ্যুত্থানের পর সেই দুর্নীতিবাজ মাফিয়াদের সিস্টেম, আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলমান রেখেছে। ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশের স্টাবলিস্টমেন্টগুলো অভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে এবং বিভাজন তৈরি করেছে। আমরা ষড়যন্ত্রের জবাব দেবো জনসমর্থনের মাধ্যমে। নাহিদ ইসলাম বলেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের নেতাদের দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চলছে। আমরা এর জবাব দেবো জনসমর্থনের শক্তিতে। এ সময় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, এনসিপির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, খান তালাত মাহমুদ রাফি ও মুজাহিদ শাহীনসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে তারা। এর আগে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ