সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা!

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৪২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৪৪:৩৯ পূর্বাহ্ন
মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা!
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে এক মাদক কারবারির বিরুদ্ধে প্রতিবাদ করায় উল্টোমিথ্যা মামলাদিয়ে হয়রানির অভিযোগ উঠেছেএতে করে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা
গ্রামবাসীর দাবি, যারা এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, পরিকল্পিতভাবে তাদেরকে হয়রানি করতেই এই মামলা করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের কামিনীপুর বাজারে মাদক বিক্রেতা ফারুক গংয়ের মাদক ব্যবসা বন্ধের দাবিতে মাদকবিরোধী একটি প্রতিবাদ সভায় প্রায় শতাধিক মানুষ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে ফারুক ও তার সহযোগীরা মাদক কারবার চালিয়ে আসছে। এতে স্থানীয় যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় অপরাধের সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে। তারা আরো বলেন, আমাদের এই গ্রামে আগে কোনো মাদক বিক্রি হতো না। কিন্তু বর্তমানে অধিকাংশ যুবক ইয়াবা, গাঁজা ও মদসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়েছে। ফারুক মাদক বিক্রি করে এটা এখন এলাকায় ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। এগুলোর বিরুদ্ধে কথা বলায় ফারুকের পক্ষ নিয়ে আবুল হোসেন ভূঁইয়া মেম্বার গ্রামের সচেতন ব্যক্তি জাকিরের বিরুদ্ধে মামলা করাটা দুঃখজনক।

এছাড়াও মাদক কারবারি ফারুক মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারী জাকির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন গ্রামবাসী।
প্রতিবাদ সভায় ভুক্তভোগী জাকির হোসেন বলেন, গত মাসে কামিনীপুর গ্রামে জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক বিক্রির অপরাধে হাতেনাতে গাঁজাসহ আটক হন মৃত আব্দুল করিমের ছেলে বাউল দুঃখী ফারুক। এসময় ঘটনাস্থলে আমি উপস্থিত থাকায় পুলিশ জব্দ তালিকায় সাক্ষী হিসেবে আমাকে স্বাক্ষর দিতে বললে আমি স্বাক্ষর করি। এতে ফারুক ক্ষিপ্ত হয়ে সকলের সামনে জেল থেকে বের হয়ে দেখে নেওয়ার হুমকি দেন। পরে ফারুক কিছুদিন জেল খেটে জামিনে এসে আমি সাক্ষী হওয়ায় আমাকে নিয়ে সে গানের ছন্দ লিখেন ও সেই গান গ্রামে পরিবেশন করার চেষ্টা করলে আমরা তাকে পুনরায় মাদক বিক্রি ও আমাকে নিয়ে গ্রামে গান পরিবেশন করতে বাঁধা নিষেধ করলে সে আমার ছেলে, ভাই ও গ্রামের লোকের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ফারুকের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে থানায় মামলা করেন সাবেক ইউপি মেম্বার আবুল হোসেন ভূঁইয়া। আমি জানতে চাই চিহ্নিত একজন মাদক কারবারির সাথে আবুল হোসেন ভূঁইয়া মেম্বারের সখ্যতা কি। তিনি কেন তার পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করলেন?

অভিযোগের ব্যাপারে আবুল হোসেন ভূঁইয়া বলেন, আমার ভাই-ভাতিজার নামে থানায় অভিযোগ করার কারণে আমি ক্ষোভে নিজে বাদি হয়ে মামলা করেছি। প্রতিবাদ সভায় গ্রামবাসী আমার উপর যে অভিযোগ করেছে তা মিথ্যা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু