সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৫৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৫৩:০৪ পূর্বাহ্ন
সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার জাতীয় পার্টির সিনিয়র সভাপতি মো. নজির হোসেন মাস্টার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সাইফুর রহমান সামছু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. নাজমুল হুদা হিমেল। সভায় আরও বক্তব্য রাখেন কৃষক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আব্দুল আউয়াল, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভি, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, জেলা জাপা সদস্য নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, শাল্লা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কালিপদ রায়, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সভাপতি এইচ এম ফারুক, শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, জাপা নেতা ফজলুর রহমান তালুকদার, নুর মিয়া, রফিক মিয়া সর্দার, মোজাম্মেল হক, হুমায়ূন আহমেদ, বাপ্পি রহমান, আব্দুল মতিন, আহমদ আলী, ওমর ফারুক, সামসুল হুদা, আব্দুজ জহুর, এরশাদ মিয়া, মকবুল হোসেন, সাইদুল ইসলাম, দিদার আলম, নূর মিয়া, আব্দুল আজিজ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি ও বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ। সভার শুরুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার বিপ্লবী নেতা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি, উপজেলা পদ্ধতির রূপকার, গণতন্ত্রের ধারক পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি ছিলেন প্রত্যন্ত অঞ্চলের আপামর জনসাধারণের দরদী বন্ধু। বক্তারা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের পরিকল্পনায় সারাদেশে পরিকল্পিত উন্নয়ন হয়েছিল। পল্লী অঞ্চলের মানুষের সেবা নিশ্চিত করতে উপজেলা পদ্ধতি চালু করেন তিনি। আমাদের প্রিয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে বিগত সরকার নানা নির্যাতন করেছিল। কিন্তু পার্টি নিশ্চিহ্ন হয়নি। জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা। প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল বলেন, জাতীয় পার্টি হচ্ছে এমন একটি সংগঠন যাকে কেউ ষড়যন্ত্র করে শেষ করে দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। বরং জাতীয় পার্টি আরো বেশী শক্তিশালী হয়ে উঠে। তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখন আগের তুলনায় তৃণমূলের সাধারণ জনগণের সাথে স¤পৃক্ত হয়ে সারাদেশে জনপ্রিয়তা বেড়েছে। পরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পেশ করা হয়। মোনাজাত পেশ করেন জাতীয় পার্টির সদস্য মাওলানা মকবুল হোসেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ