সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু

বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে মানুষের ঢল

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০১:২৬:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৪ ০১:২৬:০৬ পূর্বাহ্ন
বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে মানুষের ঢল
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ খেলাফত মজলিস, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহঃপতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় অনুষ্ঠিত গণসমাবেশে শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক আগমনের খবরে হাজারো মানুষের সমাগম হয়। বাসস্টেশন এলাকায় কোনো গাড়ি ছিল না। বিশাল এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ওইদিন সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা এবং সংগঠনের অনুসারীরা আসতে শুরু করেন। শায়খুল হাদীস মাওলানা মামুনুল হককে পুরাতন বাসস্টেশনে গণসমাবেশে শত শত মোটরবাইক নিয়ে শোভাযাত্রা করে এগিয়ে যান আহসানমারা সেতু পর্যন্ত। বিকাল ৩টায় মাওলানা মামুনুল হক গণসমাবেশের মঞ্চে উপস্থিত হয়ে প্রায় ৪৫ মিনিট বক্তব্য রাখেন। এ সময় প্রচ- রোদ উপেক্ষা করে পুরাতন বাসস্টেশন এবং আশপাশ এলাকার ভবনগুলোর উপরে কানায় কানায় ভরপুর হয়ে উঠে ধর্মপ্রাণ মানুষজন। এলাকার দোকানপাটগুলোতেও ধর্মানুরাগীদের উপস্থিতি ছিল ব্যাপক। সড়কে যানজট নিরসনে ছিল শতাধিক স্বেচ্ছাসেবক সদস্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার