সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

মধ্যনগরে বালু ও নৌকা জব্দ

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৯:১০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৯:১০:৫৯ পূর্বাহ্ন
মধ্যনগরে বালু ও নৌকা জব্দ
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের মনাই নদে সোমবার (১৪ জুলাই) ভোর রাতে অভিযান চালিয়ে এক হাজার ফুট বালু ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে পুলিশ। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, উপজেলার মনাই নদে অবৈধভাবে দুটি খননযন্ত্র বসিয়ে পাশের নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কয়েকজন বাসিন্দা গত তিন-চারদিন ধরে সেখান থেকে বালু উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে সোমবার ভোর রাত সাড়ে পাঁচটার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে দুটি খননযন্ত্র নিয়ে জড়িতরা সেখান থেকে সটকে পড়েন। অভিযানকালে এক হাজার ফুট বালু ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় থানার এসআই ইউসুফ আলী বাদী হয়ে একজন আসামির নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। জব্দ করা বালু ও নৌকাটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক