সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

চার লেন সড়ক প্রকল্প : সুনামগঞ্জ শহরের নাগরিক জীবনে আশার আলো

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৭:০৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৭:০৪:৩১ পূর্বাহ্ন
চার লেন সড়ক প্রকল্প : সুনামগঞ্জ শহরের নাগরিক জীবনে আশার আলো
সুনামগঞ্জ শহরের যানজট নিরসন ও আধুনিক শহর ব্যবস্থাপনায় যুগান্তকারী এক পদক্ষেপ হতে যাচ্ছে ‘হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার’ পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়ক নির্মাণ প্রকল্প। প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে চার কিলোমিটার দীর্ঘ এই সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে সুনামগঞ্জ শহর জীবনের বহুল আকাক্সিক্ষত একটি স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আমরা মনে করি, এটি শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয়, বরং এটি শহরের আর্থসামাজিক গতিশীলতায় গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি, যানবাহনের চাপ এবং অপরিকল্পিত নগরায়নের ফলে যে নানাবিধ দুর্ভোগ শহরবাসীকে পোহাতে হচ্ছে, তা লাঘবে প্রকল্পটির বাস্তবায়ন একান্ত প্রয়োজনীয়। ফুটপাত দখল, যানবাহনের অনিয়ন্ত্রিত পার্কিং ও ট্রাফিক ব্যবস্থার নাজুক অবস্থার কারণে শহরের মূল সড়ক প্রায় অচল হয়ে পড়েছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স কিংবা কর্মজীবী মানুষের নিত্যদিনের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। চার লেন প্রকল্পে থাকছে সড়কের মাঝখানে ডিভাইডার, দুই পাশে ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিক অটো সিগন্যাল - যা সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে। এটি শুধু যানজট নিরসনই নয়, বরং নিরাপদ চলাচল, সৌন্দর্যবর্ধন এবং শহরের গঠনগত কাঠামোয় এক যুগান্তকারী পরিবর্তন আনবে। তবে একটি বিষয় সুস্পষ্ট করে বলা প্রয়োজন- শুধুমাত্র প্রকল্প গ্রহণ করলেই চলবে না, এর দ্রুত ও স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত করাও জরুরি। অতীতে অনেক প্রকল্পই শুরুর আগেই দীর্ঘসূত্রতায় পড়ে গিয়েছে অথবা কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রকল্পে যেন কোনো ধরনের অনিয়ম, দেরি বা নিম্নমানের নির্মাণকাজ না হয়, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। প্রয়োজনে প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে স¤পৃক্ত করে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। শহরের মানুষ আশাবাদী, সরকারের এই উন্নয়ন উদ্যোগ বাস্তবে রূপ নিলে সুনামগঞ্জের চেহারাই পাল্টে যাবে। শহরের প্রবেশদ্বার থেকে কেন্দ্র পর্যন্ত উন্নত, সৌন্দর্যম-িত, পরিকল্পিত একটি চার লেন সড়ক শুধু যানজট নিরসন নয় - একটি আধুনিক শহর ব্যবস্থার ভিত্তি রচনায়ও বড় অবদান রাখবে। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই এবং একইসঙ্গে জোর দাবি জানাই- সরকারের এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি যেন সময়মতো ও যথাযথ মান বজায় রেখে স¤পন্ন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন