সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

শহরে জামায়াতের প্রচার মিছিল

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৭:১২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৭:১২:৪৮ পূর্বাহ্ন
শহরে জামায়াতের প্রচার মিছিল
আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে সুনামগঞ্জ পৌর ও সদর জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোঃ মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা আমীর ও সুনামগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খাঁন, জেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনীত সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মুহাম্মদ শামস উদদীন, জেলা নায়েবে আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদ, সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আলী, লুৎফুর রহমান দুলাল, ইসলামি ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন। তোফায়েল আহমদ খাঁন বলেন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, বিগত ষোলো বছরের সকল গুম, খুন ও দুর্নীতির বিচার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দিতে আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে দেশের কল্যাণে সবাইকে সেই সমাবেশে অংশগ্রহণ করতে হবে। ন্যায় ও ইনসাফের আগামীর বাংলাদেশ গড়তে দলে দলে সবাইকে সেই সমাবেশে যোগ দেয়ার আহবান জানান তিনি। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক