সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৭:৪৯:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৭:৪৯:৪৩ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র “দৃষ্টি প্রকল্প”-এর আওতায় ও ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ১০২ জন রোগীকে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয় এবং এর মধ্যে ৪২ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুরবাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাইয়ূম এবং সঞ্চালনায় ছিলেন ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন। প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক ছানি রোগীদের চিকিৎসা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকা- চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন মহোদয়ের আন্তরিক সহযোগিতায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও মানবিক কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে। ক্যাম্পে ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেবা প্রদান করে। উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ডাচ্-বাংলা ব্যাংক ও ভার্ড চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন