সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”
এই ঘৃণ্য কর্মকান্ডের শাস্তি হবে, অন্তর্বর্তী সরকারের বিবৃতি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১১:৩২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:০৪:৪৯ পূর্বাহ্ন
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা
সুনামকণ্ঠ ডেস্ক :: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার নিন্দা জানিয়েছে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার বিকেলে ওই বিবৃতিতে বলা হয়েছে, আজ গোপালগঞ্জে যে সহিংসতা করা হয়েছে, তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বলেছে, তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে তাঁদের বৈপ্লবিক আন্দোলনের এক বছর পূর্তিতে স্মরণসভা করতে বাধা দেওয়া তাঁদের মৌলিক অধিকারের নির্লজ্জ লঙ্ঘন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য, পুলিশ ও গণমাধ্যম বর্বরোচিত হামলার শিকার হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং লোকজনকে সহিংস আক্রমণ করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগ ও আওয়ামী লীগের সদস্যরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এই ঘৃণ্য কর্মকা-ের শাস্তি হবে। অপরাধীদের অবশ্যই দ্রুত শনাক্ত করে পূর্ণ জবাবদিহিতার আওয়তায় আনা হবে। বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। দ্রুত পদক্ষেপ নেওয়ায় সেনাবাহিনী ও পুলিশের প্রশংসা করে অন্তর্বর্তী সরকার বলেছে, এ ধরনের ক্ষতির হুমকি সত্ত্বেও যেসব শিক্ষার্থী ও লোকজন তাঁদের সমাবেশ চালিয়ে গেছেন, তাঁদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করছি আমরা। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বর্বরতার জন্য দায়ী ব্যক্তিরা বিচারের মুখোমুখি হবে। এটা স্পষ্ট করছি যে আমাদের দেশে সহিংসতার কোনো জায়গা নেই। অবশ্যই ন্যায়বিচার হবে এবং তা হবেই।’

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স