সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নাব্যতা হারাচ্ছে খাসিয়ামারা নদী দ্রুত খননের দাবি

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:০৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:১৬:০৪ পূর্বাহ্ন
নাব্যতা হারাচ্ছে খাসিয়ামারা নদী দ্রুত খননের দাবি
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর নাব্যতা সংকটে ভুগছে কৃষি, পানি সেচ এবং বেড়িবাঁধ রক্ষা কার্যক্রম। প্রতি বছর সরকারিভাবে লিজ দেওয়া হলেও পরিকল্পিত ড্রেজিং না থাকায় নদীটি এখন ক্রমশ নাব্যতা হারাচ্ছে।
এ অবস্থায় স্থানীয় কৃষক ও এলাকাবাসী নদীটিকে পুনরুজ্জীবিত করতে দ্রুত খনন কার্যক্রম শুরু করার জোর দাবি জানিয়েছেন। খাসিয়ামারা নদীর দু’পাড়ের বিস্তীর্ণ এলাকায় কৃষকেরা বহু বছর ধরে সেচ সুবিধা গ্রহণ করে আসছিলেন। ২০০৩ সালে কয়েক কোটি টাকা ব্যয়ে একটি রাবারড্যাম নির্মাণ করা হয় কৃষি উৎপাদন বাড়াতে। তবে বর্তমানে নদীর উজানে পলি ও বালির টেক জমে থাকায় শুষ্ক মৌসুমে পানির প্রবাহ একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। এতে রাবারড্যাম অকার্যকর হওয়ার উপক্রম হয়ে পড়েছে, শুষ্ক মৌসুমে চাষাবাদে দেখা দেয় চরম পানি সংকট।
স্থানীয় কৃষক ফরিদ মিয়া বলেন, নদী ড্রেজিং না হওয়ার কারণে পাহাড়ি এই নদীটি দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। কোটি টাকার রাবারড্যাম থাকলেও তা কোনো কাজে আসছে না। ড্রেজিং করলে আবারও খাসিয়ারা প্রবাহিত হবে, কৃষকরাও বাঁচবে।

টিলাগাঁও গ্রামের বাসিন্দা আলতাব আলী বলেন, নদীর উজানে পলি ও বালির টেক জমে থাকার ফলে পানি আটকে থাকে। আগাম বন্যার সময় পানি দ্রুত নিষ্কাশন হয় না, বরং ফসলের ক্ষতি হয়। নদী ড্রেজিং করলে শুধু কৃষকই নয়, এলাকাবাসীও উপকৃত হবে।
দোয়ারাবাজার উপজেলার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার জানান, খাসিয়ামারা নদীর রাবারড্যাম প্রকল্পটি এখন অস্তিত্ব সংকটে। রাবারের উপর দিয়ে নৌকা চলাচলের ফলে এটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীটিও ড্রেজিং করা প্রয়োজন। নদীর নাব্যতা ধরে রাখতে ড্রেজিংয়ের বিকল্প নেই।

এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলার ইউএনও অরূপ রতন সিংহ বলেন, খাসিমারা নদীটি ড্রেজিং এর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এটি বাস্তবায়ন হলে নদীর প্রবাহধারা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা

হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা