সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

‘জুলাই শহীদ দিবস’ পালিত

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩১:২৪ পূর্বাহ্ন
‘জুলাই শহীদ দিবস’ পালিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. আব্দুল হক, অ্যাড. শেরেনুর আলী, আবুল মনসুর শওকত, জেলা জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোমতাজুল হাছান আবেদ, বাসসের প্রতিনিধি আমিনুল হক, ৭১ টিভির প্রতিনিধি শহীদনূর আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যে স্বপ্নকে লালন করে এই বিপ্লব হয়েছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করা জরুরি। বিগত সময়ে গণতন্ত্রের মোড়কে ফ্যাসিবাদী কর্তৃত্ব কায়েম করে হাজার হাজার নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে। এসবের বিচার করা জরুরি। দ্রুত সময়ের মধ্যে ছাত্রজনতার উপর হামলা ও গুলি চালিয়ে যারা হত্যাকা-ের সাথে জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, জুলাই গণ-অভ্যুত্থান আহতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স