সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

জামায়াতের বিক্ষোভ মিছিল

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫২:২২ পূর্বাহ্ন
জামায়াতের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার :: ‘গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের তা-বের’ প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুনামগঞ্জ পৌর ও সদর উপজেলা শাখা। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিলটি জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়। পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোহাম্মদ মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন। বক্তারা গোপালগঞ্জের ঘটনাকে ‘নৃশংস ও ফ্যাসিবাদী হামলা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা ও নৈরাজ্য গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ এবং এ ধরনের অগণতান্ত্রিক কার্যকলাপ কখনোই মেনে নেওয়া হবে না। তারা সরকারের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ-সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ নূরুল আলম, অফিস সেক্রেটারি নূরুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি সোলেমান চৌধুরী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন