সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে বিরূপ ভিডিও পোস্ট, প্রতিবাদে থানায় জিডি

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৯:১৯:০৪ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে বিরূপ ভিডিও পোস্ট, প্রতিবাদে থানায় জিডি
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর ও তাহিরপুর উপজেলার সীমানায় থাকা টাঙ্গুয়ার হাওরকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বিরূপ মন্তব্য করায় ধর্মপাশা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ধর্মপাশা উপজেলার খলাপাড়া গ্রামের বাসিন্দা সাইবার নিরাপত্তা বিষয়ক তরুণ উদ্যোক্তা ও পরিবেশকর্মী নাজমুল হক সজীব (২৫) বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে এই জিডিটি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, টাঙ্গুয়ার হাওরটি তাহিরপুর ও মধ্যনগর উপজেলার সীমানায় অবস্থিত। হাওরের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন পর্যটকেরা। টাঙ্গুয়ার হাওরকে মাদার অব ফিসারিজ অর্থাৎ সব হাওরের মা বলা হয়। দূর-দূরান্ত থেকে বিভিন্ন মাধ্যমে ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর উপজেলার রাস্তা দিয়ে মানুষজন টাঙ্গুয়ার হাওরে আসা-যাওয়া করেন। পর্যটকদের আগমনে এই তিনটি উপজেলায় মানুষজনের কর্মসংস্থান দিন দিন বেড়ে চলেছে। পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়েও এগিয়ে যাচ্ছে। গত ১০ জুলাই সকাল ১১টার দিকে তিনি তাঁর বসতবাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করার সময় দেখতে পান যে, গত ৯ জুলাই গড়যধসসধফ ওয়নধষ নামক ফেসবুক পেইজ থেকে টাঙ্গুয়ার হাওরকে নিয়ে একটি ০১ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন। এই ভিডিওতে তিনি বলেন, প্রতিদিন ৪০টি হাউজ বোটে অনুমান ১০০০ জন পর্যটক টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যায়। ১০০০ জন লোক যদি তিন দিন হাওরে থাকে এবং প্রতিদিন দুই বার করে অর্থাৎ ১০০০ জনে তিন দিনে ৬০০০ বার টাঙ্গুয়ার হাওরে পায়খানা-প্র¯্রাব করে। টাঙ্গুয়ার হাওরে আসা পর্যটকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যদি কেউ টাঙ্গুয়ার হাওরে যায় তাহলে টাঙ্গুার হাওরের পানিতে থাকা পায়খানা প্র¯্রাব গায়ে মাখিয়ে নিয়ে আসবে, পায়খানা মিশ্রিত পানি মুখে নিয়ে কুলি করবে, সুপ তৈরি করে খেতে হবে। সব শেষে তিনি পর্যটকদের টাঙ্গুয়ার হাওরে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করেন। উক্ত ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সারা বাংলাদেশের মানুষ জনের নিকট ছড়িয়ে যায়। যার দরুন সুনামগঞ্জ জেলার অন্যতম দর্শনীয় স্থান টাঙ্গুয়ার হাওর অঞ্চলের সুনাম ক্ষুণ্ন হয়েছে। পরিবেশকর্মী নাজমুল হক সজীব বলেন, এই ভিডিও প্রচারের কারণে বর্তমানে এবং ভবিষ্যতে টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের আগমন কমে যাবে এবং জনগণের আয়ের উৎস বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আমি সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা এবং একজন সচেতন নাগরিক হিসাবে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ঘটনাটি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করেছি। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে বিরূপ মন্তব্য করায় এ নিয়ে থানায় জিডি করা হয়েছে। বিষয়টিকে অতীব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স