সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : আনিসুল হক

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০১:০২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০১:০২:১৭ পূর্বাহ্ন
তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : আনিসুল হক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক বলেছেন, সকল বিভেদ ভুলে দলকে গতিশীল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, দেশবিরোধী শক্তি দেশকে অস্থিতিশীল করতে ওৎ পেতে আছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে মধ্যনগর উপজেলা সদরে মধ্যবাজারে মধ্যনগর বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনিসুল হক আরও বলেন, হাওর ও হাওরের কৃষকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের কৃষকগণই আমাদের সম্পদ, কৃষকদের বাঁচাতে হবে। আমি সব সময় বিএনপি’র নীতি-আদর্শ আর আমার নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে কাজ করছি। তাই জনগণের ভালবাসা আর বিশ্বাস অর্জন করেছি। সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি ঘরে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিচ্ছি। ৩১ দফা দেশ ও দেশের সকল স্তরের মানুষের মনের কথা। মধ্যনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবে হায়াত-এর সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার, মোশাহিদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ। এছাড়াও ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এসএম রহমত, মধ্যনগর আহবায়ক কমিটির সদস্য আব্দুল হোসেন, সৈয়দ হোসেন, কামাল হোসেন, বিপ্লব সরকার, আবু হেনা, জামাল হোসেন, সেনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুকন উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়নে দলীয় নেতাকর্মীরা জনসভায় এসে মিলিত হয়। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন আনিসুল হক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি