সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

মসজিদে ঢুকে নামাজরত ভাইকে হত্যা

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০১:২৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০১:২৩:০৮ পূর্বাহ্ন
মসজিদে ঢুকে নামাজরত ভাইকে হত্যা
জিয়াউর রহমান :: বিশ্বম্ভরপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড়ভাইয়ের মুগুরের আঘাতে ছোটভাই খুন হয়েছেন। এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের পূর্ব চরগাঁও জামে মসজিদে। স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজ চলাকালীন মসজিদে ঢুকে বড় ভাই মো. ফজলুর রহমান (৬৫) তার ছোট ভাই মো. মুজিবুর রহমানকে (৬০) নামাজরত থাকা অবস্থায় মাথায় মুগুর দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। মসজিদে উপস্থিত মুসল্লীরা রক্তাক্ত অবস্থায় মুজিবুর রহমানকে প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক জমির ভাগ নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধেরই ভয়াবহ পরিণতিতে ঘটেছে এই হত্যাকা-। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, পুলিশ ফজলুর রহমানকে আটক করেছে। তার বিরুদ্ধে হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ