সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

লঞ্চঘাটের সরকারি ভূমি উদ্ধারে ব্যবস্থা নিন

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১২:২২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১২:২২:১৩ পূর্বাহ্ন
লঞ্চঘাটের সরকারি ভূমি উদ্ধারে ব্যবস্থা নিন
সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার ৩১ শতক সরকারি জমি প্রায় ১৭ বছর ধরে দখলে রেখে দেদারসে ব্যবসা-বাণিজ্য চলছে। ‘বেঙ্গল ওয়াটার অফিস’ নামে বিলুপ্ত প্রতিষ্ঠানের নামে জায়গাটি এখন অবৈধ মার্কেট ও দোকানপাটে পরিণত হয়ে গেছে। এছাড়া শহরতলির পূর্ব ইব্রাহীমপুরের স্কুল, কলেজ, মাদ্রাসাগামী ছাত্রছাত্রী, নারী ও বৃদ্ধরা প্রতিদিন লঞ্চঘাটের খেয়া পার হয়ে শহরে আসা-যাওয়া করেন। অথচ খেয়াঘাট সংলগ্ন জায়গা দখল থাকায় নিরাপদে দাঁড়ানোর বা অপেক্ষা করার কোনো সুযোগ নেই। নারী ও শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অথচ এই জায়গায় যদি যাত্রী ছাউনি নির্মাণ হতো, তবে যাতায়াত ব্যবস্থা অনেকটাই উন্নত ও মানবিক হতো। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমি উদ্ধারে আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং সরেজমিন পরিদর্শনও হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ভূমি উদ্ধার কার্যক্রম পরিচালনায় বিলম্ব হচ্ছে। এ ধরনের বিলম্ব কাম্য নয়। আমরা মনে করি, অবিলম্বে লঞ্চঘাট এলাকার সরকারি ভূমি পুনরুদ্ধার করে সেখানে জনস্বার্থে যাত্রীছাউনি, খেয়াঘাট উন্নয়ন এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে একটি দৃষ্টান্ত স্থাপন করা উচিত - যাতে ভবিষ্যতে কেউ আর সরকারি জমি দখলে নেওয়ার সাহস না পায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ