সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১২:৩০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১২:৪৬:৪৫ পূর্বাহ্ন
নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক
দিরাই প্রতিনিধি ::
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, শিক্ষায় পিছিয়ে থাকা হাওরপাড়ের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এসএসসি’র ফলাফল আমাকে অভিভূত করেছে। তাড়ল উচ্চ বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করায় আমি শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ফলাফলে এগিয়ে থাকা ছাত্রীদের প্রশংসা করে বলেন, প্রতিকূল পরিবেশে ২২ জন পরীক্ষার্থীদের ১৮ জন ছাত্রীর সবাই পাস করে যে সাফল্য অর্জন করেছে বিষয়টি সত্যিই প্রশংসনীয়। ছাত্রীদের প্রতি সচেতন হতে অভিভাবকদের আহবান জানিয়ে বলেন, নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। তিনি বলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়েই এমন রেজাল্ট হয়েছে। পাড়াগাঁয়েও প্রতিষ্ঠানের সফলতা ধরে রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করতে হবে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় দিরাই উপজেলার তাড়ল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ায় তাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু তাহের মিয়ার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জামিল চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, বালাগঞ্জ প্রেসক্লাব সভাপতি শাহাব উদ্দিন, এমদাদ সরদার।
বক্তব্য রাখেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে এসএসসিতে উত্তীর্ণ ২২জন শিক্ষার্থীর হাতে জামিল চৌধুরীর সৌজন্যে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ